Monday , 2 February 2026 | [bangla_date]

বীরগঞ্জে ট্রাক চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (০৮)নামে তৃতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

জাহিদ হাসান উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মধ্যপাড়া গ্রামের আকাশ হোসেনের ছেলে। সে বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২ ফেব্রুয়ারী ) আনুমানিক বেলা ২টার দিকে আওলাকুড়ি আঞ্চলিক সড়কের বলরামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঢাকা মোট্রা-২৪-৮৬৫৩ নাম্বারের একটি জাহিদ হাসানের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদ হাসান নিহত হয়। এঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা আঘাত ট্রাক এবং চালক আলামিন হোসেন( ২৬) কে আটক করেছে।

এব্যপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, দুপুরে ছাত্র জাহিদ
টিফিন নিয়ে স্কুল থেকে বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে একটি খালি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালক এবং ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যারে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
শাহজাহান শাহ্ ২য় নাট্য উৎসব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীতে নবরূপীর কর্মপরিকল্পনাসহ  আমাদের করনীয় শীর্ষক পরামর্শ সভা

শাহজাহান শাহ্ ২য় নাট্য উৎসব সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীতে নবরূপীর কর্মপরিকল্পনাসহ আমাদের করনীয় শীর্ষক পরামর্শ সভা

বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে দিনাজপুরে বেল্ট প্রদান

বোচাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে হিন্দু নিবন্ধন কার্যালয়ের ফলক উন্মোচন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁওয়ে খাবারের অভাবে সেহেরি খেতে পারেনি রোজাদাররা!

দিনাজপুরে ৩১ দফার লিফলেট বিতরণকালে বখতিয়ার আহমেদ কচি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে বিএনপি’র প্রয়োজন অপরিহার্য

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

ঠাকুরগাঁওয়ের শেখ রাসেল চত্বরের নির্মাণ কাজের উদ্বোধন