Monday , 9 February 2026 | [bangla_date]

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্নে পৌর বিএনপি’র সভাপতি আমিরুল বাহারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য বাবু সুভাষ দাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর পরিচালনায় জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি এমপি প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমি নির্বাচিত হলে বীরগঞ্জ পৌর শহরের যানজট নিরশনে আন্তরিকভাবে কাজ করব। দীর্ঘদিন ধরে জনগণ নানাবিধ সমস্যায় জর্জরিত। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া সময়ের দাবি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় চতুর্থবারের মত বীরগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

বীরগঞ্জে ঢেপা নদীর চরে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ি আটক

জনপ্রিয় কন্ঠশিল্পি হৈমন্তী রক্ষিত গাইলেন ‘ধানও দিলাম জমিনও দিলাম’

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

শেখ হাসিনার নেতৃত্ব থার্ট টার্মিনাল ও বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের মর্যাদাকে একটি ভিন্ন উচ্চতা প্রদান করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে ৪৩ বছর ইমামতির পর অবসরজনিত বিদায় সংবর্ধনা

আটোয়ারীতে সহকারী শিক্ষকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া

৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের টিকা নিতে হবে

রাজপথেই আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবে —আলতাফুজ্জামান মিতা