Saturday , 28 February 2026 | [bangla_date]

বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস স্বামীর

বীরগঞ্জ(দিনাজপু)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে
আজিজুল ইসলাম অপু (৪৫)
নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

শনিবার (২৮ ফেব্রুয়ারী ) সকাল ৮টার দিকে নিজ শয়ন কক্ষে সেলিংফ্যানের সাথে গলায় লাইলন রশি পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘোটায়। আজিজুল ইসলাম অপু
সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।

তার পরিবার জানায়, সকালে কোমরপুর গ্রামের টিনশেড বাসায় গলায় ফাঁস দেয় আজিজুল ইসলাম অপু। দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলাম অপুর স্ত্রী সাহিদা খানম শিরিন জানান, তার স্বামী আজিজুল ইসলাম বিনা কারণেই আমাকে এবং আমার সন্তানকে মারধর করত। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সাবেক তিন এমপি এবং তৎকালীন ডিসি-এসপিসহ ১৫৪জনের নামে মামলা \ তদন্ত সাপেক্ষে এজাহারভুক্ত করার নির্দেশ আদালতের

কাহারোলে বোরো বীজ তোলাকে রক্ষার জন্য পলিথিন ব্যবহার করছেন কৃষক

কাহারোলে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

বীরগঞ্জে গরুর হাট বন্ধে কোরবানির গরু নিয়ে চরম বিপাকে খামারিরা

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক সুধী সমাবেশ 

সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচনে পুনরায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় সুবল ঘোষকে সংবর্ধনা

কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসি রাণীশংকৈলে এলজিইডি’র রাস্তা নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ

বিরলে চেয়ারম্যান পদে ৩ ও সাধারন  সদস্য পদে ১ জনের মনোনয়ন বাতিল

বিরলে চেয়ারম্যান পদে ৩ ও সাধারন সদস্য পদে ১ জনের মনোনয়ন বাতিল

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বালিয়াডাঙ্গী উপজেলাকে ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা