Saturday , 21 February 2026 | [bangla_date]

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে বীরগঞ্জ উপজেলা শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।
২১ ফেব্রুয়ারী শনিবার উপজেলা প্রশাসন এর আয়োজনে রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম উপজলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, বীরগঞ্জ পৌরসভা, বীরগঞ্জ থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রকৌশলী অফিস, উপজেলা শিক্ষা অফিস,পৌর প্রেসক্লাব, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণ একুশের চেতনায় পরিণত হয় শোক ও শ্রদ্ধার মিলনমেলায়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।
একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়ে বীরগঞ্জবাসী দিনটি পালন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রথমবারের মত দেশীয় প্রযুক্তিতে বাটন মাশরুম চাষের সফলতা অর্জন

টক অফ দা কান্ট্রিতে পরিণত তর্কে জড়ানো সেই চিকিৎসকের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে

ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

ঠাকুরগাঁও পীরগঞ্জে পাহারাদারের হাত পা বেঁধে পুকুরে বিষাক্ত গ্যাস প্রয়োগ ৪৫ মন মাছ নিধন

দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ৭জনকে আটক করেছে বিজিবি

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন: ওরিয়েন্টেশন কর্মশালা

রাণীশংকৈলে ক্লিনিক ও ডায়াগনিষ্ট সেন্টারে জরিমানা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দিনাজপুরে প্রতীকী ম্যারাথন

বীরগঞ্জে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন খেটে খাওয়া মানুষ

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি