Sunday , 15 February 2026 | [bangla_date]

বীরগঞ্জ কাহারোলে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত এমপি মনজুরুল ইসলাম

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় নির্বাচনে বিজয় লাভের পর বীরগঞ্জ উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়ে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ে কার্যালয় ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে আনন্দ-উল্লাসে।

এ সময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো-এর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মো. মনজুরুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“এই বিজয় আমার একার নয়-এটি বীরগঞ্জ ও কাহারোলবাসীর বিজয়। আমি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই হবে তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, “কেউ চাঁদাবাজি, জমি দখল বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না। জনগণের ভালোবাসা ধরে রাখতে হলে সৎ ও নৈতিক রাজনীতির চর্চা করতে হবে।”

এ সময় দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা প্রবাসী, কল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুলের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বছরের প্রথম দিনে ঠাকুরগাঁওয়ে ৭ জন করোনা রোগী সনাক্ত !

ঈদের বাজার কাহারোলে ঈদকে সামনে রেখে কাপড়ের মার্কেট গুলোতে উপচে পড়া ভীড়, নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি।

বিরলে মাদ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধি’দপ্তরের অভি’যানে ১৫০ ফে’ন্সিডি’লসহ আ’টক-১

নবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

বীরগঞ্জে দোয়ালে দোয়ালে শোভা পাচ্ছে রাষ্ট্র ও সমাজ সংস্কারের নানা চিত্র

হিলি স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত

পীরগঞ্জে রেলওয়ে কর্মচারীকে মারপিট : রেলের যন্ত্রাংশ লুট, থানায় এজাহার

বিরামপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ৩-৪ গোলে দিপু ট্রেডার্স ঠাকুরগাঁও এর জয়লাভ

বীরগঞ্জে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ