Wednesday , 25 February 2026 | [bangla_date]

বোচাগঞ্জে পুলিশি হয়রানীর প্রতিবাদে গৃহবধুর সংবাদ সম্মেলন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন মখদুমপাড়ায় চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্তৃক মহিলাদের গায়ে হাত দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রানী বেগম নামে এক গৃহবধু মহিলা।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সেতাবগঞ্জ প্রেসক্লাবে মুখদুমপাড়া গৃহবধু মহিলা রানী বেগম এক লিখিত বক্তব্যে বলেন, গত ২০ ফেব্রুয়ারি রাতে তার ইলেকট্রিক ওয়ারিং এর তার চুরি হয়। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় তার প্রতিবেশী মোঃ জয়নাল এর পুত্র জিসানকে সন্দেহভাজন ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির ঘটনা স্বীকার করে এবং সকলের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চায় । পরবর্তীতে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিমাংসা করা হলেও কে বা কাহারা ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবগত করে। সালিশ মিমাংসা শেষের দিকে ঘটনাস্থলে বোচাগঞ্জ থানার এস আই প্রদিপের নেতৃত্বে ৪ জন পুলিশ ঘটনাস্থলে আসেন। সেখানে বাদী ও বিবাদী সহ সকলের উপস্থিতিতে বিষয়টি শান্তিপুন্ন সমাধান হয়। এরপরও বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এসআই প্রদিপকে নির্দেশ দেন আসামীকে থানায় নিয়ে আসতে। যেহেতু বাদীর কোন অভিযোগ নেই সেক্ষেত্রে তারা আসামীকে দিতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থলে এসে এলাকাবাসীর উপর ক্ষিপ্ত হয়। তারই নির্দেশে মহিলা পুলিশ ছাড়াই ২৫/৩০ জন পুলিশ এলাকাবাসী ও মহিলাদের গায়ে হাত দিয়ে ধস্তাধস্তি করে আসামী নিয়ে যায়। পুলিশ কর্তৃক অসহায় পরিবার ও মহিলাদের গায়ে হাত দেওয়ায় এলাকাবাসী আরো ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে অবরুদ্ধ করেন। সামান্য একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে কোন মহিলা পুলিশ ছাড়াই এলাকার মহিলাদের গায়ে হাত দেওয়ার বিষয়টিতে আমরা কোন ভাবেই মেনে নিতে পারছিনা। সাংবাদিক সম্মেলনে অবিলম্বে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানকে বোচাগঞ্জ থাকা থেকে অপসারনের জোর দাবী জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন 

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

ঠাকুরগাঁওয়ে ২১ বছর পর পরিবারের কাছে ফিরলেন– মতিউর

হাবিপ্রবিতে “Development of Professional Skills” শীর্ষক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব ভার গ্রহন !

কাহারোলে সফল নারী ববিতার প্রতি মাসে আয় ৩০ হাজার টাকা

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক এ্যাডভোকেট আজিজুর রহমান এর  মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক এ্যাডভোকেট আজিজুর রহমান এর মৃত্যুবার্ষিকী পালিত

দীর্ঘ ১০বছর পর খানসামা আওয়ামীলীগের সম্মেলন, উজ্জীবিত নেতাকর্মীরা

ঠাকুরগাঁও সুগার মিল ৪২ দিনের লক্ষ মাত্র নিয়ে আখ মাড়াই কার্যক্রম শুরু ।