Friday , 6 February 2026 | [bangla_date]

বোচাগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ ২০২৫ শিক্ষাবর্ষে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১৩২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ১ম ও ২য় স্থান অধিকারী উপজেলার ১৩২টি স্কুলের ১৩২০জন মেধাবী শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৬ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১১টায় উপজেলা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, এখন থেকে ৩৯বছর আগে এরকম একটি অনুষ্ঠানে আমি থানা নির্বাহী অফিসার স্যারের হাত থেকে পুরস্কার নিয়েছিলাম। এখানে বসে বসে আমি সেই স্মৃতি ভাবছিলাম। আজকে বোচাগঞ্জ উপজেলার ১৩২টি বিদ্যালয়ের ১৩২০জন মেধাবী শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে সত্যি এটা আনন্দের বিষয়। এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসানকে ধন্যবাদ জানাচ্ছি। জলো প্রশাসক বলেন, পুরস্কার নেয়া বড় কথা নয়। এইযে ১৩শ সন্তান এখানে এসেছে এর মধ্যে থেকে যদি ১৩জন সন্তানও ২০ বা ২৫ বছর পরে কোন জায়গায় দাড়িয়ে আজকের এই কথা বলতে পারে তাহলে আজকের এই অনুষ্ঠান স্বার্থক হবে। প্রধান অতিথি ভবিষ্যত জীবন সুন্দর ভাবে গড়ে তোলার লক্ষে প্রতিটি শিশুকে নিয়মিত স্কুলে আসার অনুরোধ জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের সন্তানদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। সন্তানদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এছাড়াও সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাজিদ তানভি শোভন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোর আবু বক্কর সিদ্দিক। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্বরুপ স্কুলব্যাগ ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে ফেব্রুয়ারী ২০২৫ শিক্ষাবর্ষে উপজেলার ১৩২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ১ম ও ২য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্বরুপ শুক্রবার স্কুলব্যাগ তুলেন দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে-এমপি গোপাল

কাহারোলে কাঠের তৈরি রেডিমেড ফার্নিচারের কদর দিন দিন বাড়ছে

বোচাগঞ্জে জঙ্গবিাদ ও মৌলবাদ বরিোধী মানববন্ধন

নানা কর্মসূচিতে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত নতুন প্রজন্ম ও যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুত্ব করতে হবে–সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

কোয়ান্টাম দিনাজপুর সেলের উদ্যোগে “টোটাল ফিটনেস ডে” পালিত

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শোকের ছায়ায় ম্লান হয়ে গেছে পুঁজোর আনন্দ নিখোঁজের ১৩দিনের উদ্ধার হয়নি বীরগঞ্জের স্কুল ছাত্রী সুমনা রানী সুমি

কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি