Monday , 2 February 2026 | [bangla_date]

বোচাগঞ্জে ১৩ জুয়ারুকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে!! দিনাজপুরের বোচাগঞ্জে ১ফেব্রুয়ারি রবিবার ১৩ জুয়ারুকে বংগীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ০৪ ধারা লংঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। থানা সূত্রে জানা গেছে, গত ৩১জানুয়ারী শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার সময গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নির্দেশে এস.আই আজাদ, এস. আই আনিস, এএসআই কাউসার, এএসআই শামীম সঙ্গীও ফোর্স সহ উপজেলার ৩নং- মুর্শিদহাট ইউনিয়নের চাপাইতোর মোজাতি বাজার সংলগ্ন হাসকিং মিলের চাতালে অভিযান চালিয়ে মোঃ রেজাউল ইসলাম (৩৯) পিতা মৃতঃ মকসেদ আলী, সাং- বাইশপুর, মোঃ নাজমুল ইসলাম (৩৪) পিতা মোঃ সাত্তার, সাং- আটগাঁও, মুক্তারুল ইসলাম (২৪) পিতা বাবুল ইসলাম, সাং- চাপাইতোর মাঝাপাড়া, শামসুল হক (৬৪) পিতা মৃতঃ নমির উদ্দিন, সাং- আটগাঁও, গোপাল চন্দ্র রায় (২৫) পিতা মৃতঃ জতেস চন্দ্র রায়, সাং- চাপাইতোর, শাহ আলম (২৪) পিতা মৃতঃ ছবির উদ্দিন, সাং- বাইশপুর, ওবায়দুল ইসলাম (৫৩), পিতা মৃতঃ আমির উদ্দিন, সাং- বাইশপুর, নয়ন ইসলাম (২৬), পিতা মৃত- মিরাজুল ইসলাম, সাং- আটগাও, মোঃ মহিদুল ইসলাম (৩৫), পিতা মৃত- তছর উদ্দিন, সাং- আটগাও, জিয়ারুল ইসলাম (৪০) পিতা মৃতঃ ছলিম উদ্দিন, সাং- আটগাঁও কবিরাজপাড়া, মোঃ হামিদুল ইসলাম (৫৫) পিতা মৃত- আছির উদ্দিন, সাং- বাইশপুর, আনোয়ার হোসেন (৩৬) পিতা আব্দুল জব্বার, সাং-আটগাঁও কবিরাজপাড়া ও মোঃ রেজাউল ইসলাম (৩০) পিতা আফির উদ্দিন সকলের থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুরকে আটক করে থানায় নিয়ে আসে। ১ ফেব্রুয়ারি রবিবার আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭দিনের কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের পুলিশি পাহারায় দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মালদহপট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের ফাউন্ডেশন কমিটি গঠন বিষয়ক কর্মশালা

হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, থিসিস এন্ড সায়েন্টিফিক পেপার রাইটিং’শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

পীরগঞ্জে পরীক্ষার্থী ও পরিদর্শকের মোবাইল ভাংলেন শিক্ষা কর্মকর্তা

পঞ্চগড় টু রাজশাহী ট্রেন সার্ভিস এর নামকরণ হয়েছে বাংলাবান্ধা_এক্সপ্রেস

২৪জুন মুক্তি পাচ্ছে কামরুজ্জামান রাব্বির ‘ভালোবাসার ভেদপরিচয়’ গানটি

নওগাঁয় ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত 

নবনির্বাচিত পৌর মেয়রের সৌজন্যে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত

নব নির্বাচিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস