Thursday , 26 February 2026 | [bangla_date]

বোদায় এইচডিএইচ স্কুল এন্ড কলেজের সাফল্য: উপজেলায় ১ম, ১৫ জনে ১৩ বৃত্তি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজ (এইচডিএইচ) এক অনন্য নজির স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থী উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ জনই বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে। এর মধ্যে অত্যন্ত মর্যাদাপূর্ণ ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩ জন এবং সাধারণ গ্রেড বৃত্তি পেয়েছে ১০ জন শিক্ষার্থী। এবিরল সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের বন্যায় ভাসছে।
এবিষয়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “আমাদের শিক্ষার্থীরা যে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছে, তা সত্যিই অভিভূতকারী। আমাদের একজন শিক্ষার্থী বোদা উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং অংশগ্রহণকারী ১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ জন বৃত্তি লাভ করেছে—এটি সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি প্রমাণ করে, আমাদের শিক্ষকমণ্ডলীর নিবেদন এবং শিক্ষার্থীদের অধ্যবসায় একত্রিত হলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। আমি সমস্ত শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। এই সাফল্য আগামী দিনে আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে; আমরা ভবিষ্যতেও শিক্ষার এই ধারা অব্যাহত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সিগনেচার ৯৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের সূবর্ণজয়ন্তী উদযাপিত

বীরগঞ্জে ঢিলা ডাঙ্গী মহাশ্মশান বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এর উদ্যোগে বৃক্ষরোপণ

প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর শাখার সভাপতি আনোযার সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত

বীরগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন 

রাণীশংকৈল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পৌর মেয়র

দিনাজপুরে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ উদ্বোধনকালে ট্রাস্টি মনোরঞ্জন শীল গোপাল বাংলাদেশে আস্থার আশ্রয়স্থল হচ্ছেন শেখ হাসিনা

তীব্র গরমে বেড়েছে হাতপাখার কদর

খানসামায় চেতনানাশক ছিটিয়ে প্রায় ৬ভরি  স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা চুরি

খানসামায় চেতনানাশক ছিটিয়ে প্রায় ৬ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা চুরি

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত