Monday , 23 February 2026 | [bangla_date]

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে –এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগড় ইউনিয়ন পরিষদের আয়োজনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম-কে গনসংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার ভোগনগড় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক যুব সমাজকে ধ্বংস করছে, তাই মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি সর্বদা জনগণের পাশে থাকবেন এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবেন।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি, উপজেলা বিএনপির সদস্য দুলাল মিয়া, ভোগনগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও ভারপ্রাপ্ত যুগ্ন আহবায়ক একেএম জাকারিয়া জাকির, ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েলসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

বিরলে আলোচিত নৈশ্য প্রহরী খুঁনের ঘটনায় প্রধান আসামী সুবাসের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

ঠাকুরগাঁওয়ে উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীশংকৈলে আ’লীগের নির্বাচনী অফিসে আগুন ! ” উঠান বৈঠকে ইটপাটকেল নিক্ষেপ”

বীরগঞ্জের কবিরাজ হাট কলেজের ১টিও শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি

ঠাকুরগাঁওয়ে সিপিবির গণ-অবস্থান ও বিক্ষোভ

পঞ্চগড়ে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক হস্তান্তর

আমাদের ইমাম সাহেবরা ধর্মীয় আলোকে সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করেন… মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দু’জন ইউনিট লিডারের “নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস” অ্যাওয়ার্ড অর্জন

হরিপুরে ভ্যানের নিচেপড়ে স্কুল ছাত্রেে মৃত্যু

হরিপুরে ভ্যানের নিচেপড়ে স্কুল ছাত্রেে মৃত্যু