Thursday , 19 February 2026 | [bangla_date]

রাণীশংকৈলে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ জাময়াতে ইসলামীর আয়োজনে ১৮ফেব্রুয়ারী বুধবার বিকেলে জাময়াত অফিস কার্যালয় থেকে পৌর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলায় র‌্যালীটি সম্পন্ন হয়। র‌্যালীতে সর্বস্থরের মুসল্লি ও ইসলামী ছাত্রশিবির অংশ গ্রহণ করেন। আসলে আমরা রমজানের পবিত্রতা বলতে শুধু বুঝে থাকি, রমজানে হোটেল বন্ধ থাকা বা তার সামনে পর্দা ঝুলিয়ে দেওয়া। আসলে শুধু এটিই রমজানের পবিত্রতা রক্ষা নয়; বরং খাবার হোটেল তো মুসাফির ও অসুস্থ ব্যক্তির জন্য খোলা রাখা অনেক ক্ষেত্রে জরুরিও বটে। আসলে রমজানের পবিত্রতা হলো, রোজাদার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওই সব কাজ পরিত্যাগ করা, যা তার জন্য অন্য মাসগুলোতে হালাল ছিল এবং রমজানেও হালাল। এসব কাজ এ জন্য পরিত্যাগ করা যে আল্লাহ তাআলা রোজা অবস্থায় এই কাজগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তাই যেসব মন্দ কাজ আল্লাহ তাআলা সব সময়ের জন্য নিষিদ্ধ করেছেন যেমন মিথ্যা, প্রতারণা, খেয়ানত, আত্মসাৎ, গিবত, সুদ, জুয়া, ঝগড়া-বিবাদ, হারাম খাদ্য গ্রহণ, নামাজ না পড়া, এসব কাজ পরিহার করা অপরিহার্য। এ বিষয়ে একটি হাদিস স্মরণীয় আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি রোজা রেখে পাপ, মিথ্যা কথা, অন্যায় ও মূর্খতা সুলভ কাজ ত্যাগ করতে পারে না, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (বুখাারি, হাদিস : ১৯০৩) অন্য হাদিসে এসেছে, ‘রোজা হচ্ছে (দোজখের আগুন থেকে আত্মরক্ষার) ঢালস্বরূপ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফÍারকৃত সাত নেতার মুক্তির দাবি ছাত্র ইউনিয়নের

আটোয়ারীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান–আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

পদ নিয়ে সমঝোতা না হওয়ায় সম্মেলন স্থগিত রানীশংকৈল উপজেলা বিএনপির

ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির

ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির

শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণসহ নিরাপত্তা প্রহরী আটক

বীরগঞ্জে সাতোর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাজা গ্রেফতার

জেলা আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত

খানসামায় মাদরাসা ছাত্রকে অপহরণ মুক্তিপণ দাবি

বাল্য বিবাহ বন্ধ ও কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বীরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ