Wednesday , 4 February 2026 | [bangla_date]

শান্তিপুর্ণ নিবার্চন নিশ্চিত করতে প্রস্তুুত বোচাগঞ্জ থানা পুলিশ চলছে বডি ক্যামেরার ট্রাইল

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশ নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নির্বাচনী আমেজের মধ্যে ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা নির্বাচনকে ঘিরে নিয়মিত টহল, নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। যেমন, উঠান বৈঠক, সড়কে চেকপোষ্ট ও দেশে প্রথমবারের মত ভোটের মাঠে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের লক্ষে বোচাগঞ্জ থানায় পরিক্ষা মুলক ভাবে বেশ কিছু বডি ক্যামেরা এসেছে। তা ব্যবহারের নিয়মাবলিসহ চলছে বডি ক্যামেরার ট্রাইল।
ওসি মিজানুর রহমান বোচাগঞ্জ থানায় যোগদান করার পর তিনি শক্তহাতে নিয়ন্ত্রন করছেন উপজেলার আইনশৃঙ্খলা, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনি এলাকা জুড়ে পুলিশি তৎপরতা জোরদার করেছেন। জানা গেছে, নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন জনসাধারণের আস্থা অর্জনে কাজ করছে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বোচাগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। এই উৎসবকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এলাকাবাসীর প্রত্যাশা, বোচাগঞ্জ থানা পুলিশের এই সক্রিয় দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় কৃষকদের উচ্চ মূল্যের বিদেশী জাতের ফলের চারা ও কৃষি উপকরণ দিলো ইএসডিও

তেঁতুলিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতামূলক প্রশিক্ষণ

আটোয়ারীতে মইনুল হত্যাকান্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

আটোয়ারীতে সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ

জেলহত্যা দিবস: ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

অবাদ সুষ্ট নির্বাচনের দাবীতে রফিকুল’র সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিস কর্ণার উদ্ধোধন বাংলাদেশে সচেতনতার অভাবে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে —————-বৈজ্ঞানিক সেমিনারে জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান

বীরগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে উৎসবের আমেজ