Thursday , 19 February 2026 | [bangla_date]

শিক্ষার্থীদের ব্যাংক পরিদর্শন —–হাতে-কলমে ব্যাংকিং কার্যক্রমের অভিজ্ঞতা

শিক্ষার্থীদের ব্যাংক পরিদর্শন —–হাতে-কলমে ব্যাংকিং কার্যক্রমের অভিজ্ঞতা

দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট যোসেফস স্কুল-এর শিক্ষার্থীরা কো-কারিকুলাম কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় মার্কেন্টাইল ব্যাংক পরিদর্শন করেছে।
বুধবার সকালে ব্যাংকিং খাতের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এই ব্যতিক্রমী শিক্ষা সফরের আয়োজন করা হয়।
পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনে ব্যাংকিং ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া। শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনার জন্য সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুর, সঞ্জয় পাল এবং রুমন কর্মকার।
মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার মোঃ মনজুর হোসাইন শিক্ষার্থীদের সামনে ব্যাংকের বিভিন্ন প্রকার হিসাব (অপপড়ঁহঃ) খোলার প্রক্রিয়া, সাধারণ জনগণের জন্য ব্যাংকিং সুবিধা এবং আমানতের নিরাপত্তার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন।
শুধু দাপ্তরিক কাজই নয়, ব্যাংকের নিরাপত্তা প্রহরী শিক্ষার্থীদের সামনে টাকা ছিনতাই বা ডাকাতি রোধে তাদের সতর্ক অবস্থান ও নিরাপত্তার কলাকৌশল প্রদর্শন করেন।
শিক্ষকরা জানান, এই ধরনের বাস্তবমুখী শিক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দুর্গোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন বীরগঞ্জে এবার পূজা হবে ১৫৯ মণ্ডপে

বীরগঞ্জ থানায় চাইল্ড হেল্প ডেস্ক সজ্জিতকরণে উপকরণ বিতরণ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে স্বাধীনতার চেতনা ম্লান হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ১০০ দুস্থ পরিবারের মধ্যে নলকূপ বিতরণ

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলমান

প্রভাষকবৃন্দের সাথে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর  ও প্রো ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময়

প্রভাষকবৃন্দের সাথে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর ও প্রো ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া টাকা অন্ধ হাফেজের চিকিৎসায় দিলেন — সৌরভ

বোচাগঞ্জে সাংবাদিক তুহিন এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দু’জন ইউনিট লিডারের “নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস” অ্যাওয়ার্ড অর্জন

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী চালকের ইন্তেকাল