Saturday , 7 February 2026 | [bangla_date]

শেষ মুহূর্তে দিনাজপুর -১ আসনে ভোটের প্রার্থীদের ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: আর মাত্র তিন দিন পর জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জোরদার হচ্ছে প্রার্থীদের প্রচার -প্রচারণা। শেষ সময়ে দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনে ভোটের দৌড়ে ব্যস্ত সময় পার করছে বিএনপি, জামায়াত,জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জাকের পার্টি ও গন- অধিকার পার্টির মনোনীত প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক। প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন। দুই উপজেলার বিভিন্ন এলাকায় চলছে পথসভা ও উঠান বৈঠক। উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের নাটেরহাট এলাকায় নতুনহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননে দিনাজপুর–১(বীরগঞ্জ কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

গতকাল শনিবার ৭ফেব্রুয়ারী নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নিজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবেদুল রহমান মুকুল এবং সঞ্চালনা করেন নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান। উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মোহনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: ফেরদৌস হোসেন মন্ডল।উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এবং উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস।মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলামকে বিজয়ী করার আহবান জানান।

অন্যদিকে বাংলাদেশ ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: মতিউর রহমানের নেতৃত্বে একটি র‍্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পর তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমা খাতুন বলেন, ভোটাররা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিরল প্রজাতির নীলগাই আটক

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সদর উপজেলা প্রশাসনের উপস্থিতিতে অরবিন্দ শিশু হাসপাতালের সেই আলোচিত নবজাতককে নিঃসন্তান দম্পতির নিকট হস্তান্তর

বাংলাবান্ধায় পরিদর্শন করলেন বিএসএফের ইষ্টার্ণ কমান্ডের অতিরিক্ত মহা-পরিচালক

দিনাজপুরে নারীর অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা রাখার জন্য নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের “অগ্রণী”পুরস্কার প্রদান

জাগরনী আদর্শ শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ

জাগরনী আদর্শ শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ

করোনায় একদিনে আরও ১৮৭ জনের মৃত্যু

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময়

বোদায় অর্ধ-শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীরা পেল হিরো উমেন স্কলারশীপ শিক্ষাবৃত্তি

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবীতে মানববন্ধন