Thursday , 26 February 2026 | [bangla_date]

শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম উৎসবে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে একটি মাথা উঁচু করে বাঁচবে

শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম উৎসবে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি
এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ
ধর্ম পালন করবে একটি মাথা উঁচু করে বাঁচবে
দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, এদেশে সবধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে এবং মাথা উঁচু করে বাঁচবে। কারও রক্ত চক্ষুকে ভয় না করে নিজেদের অধিকার নিজেরাই প্রতিষ্ঠিত করুন।
বুধবার রাতে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর দুর্গা শিব মন্দির প্রাঙ্গণে শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি (বর্ধিত) পূজা ও উৎসবে তিনি সম্মানীত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উত্তর গোপালপুর পূজা কমিটির সভাপতি অজিত অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ বলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন সংসারধর্মের পাশাপাশি ঠাকুরের প্রতি মন দাও। দেখবে মনের সব অস্থিরতা কেটে গেছে। মানুষকে ভালোবাসুন। জাত-পাতের বিতর্কে না জড়িয়ে মানবতার ধর্মে নিজেকে উৎসর্গ করুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজগার আলী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকল্প পরিচালক জগদিশ চন্দ্র রায়, সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ আসুতোষ দেবশর্মা। শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট জেলা কমিটির আহবায়ক উত্তম কুমার রায়। স্থানীয় মন্দিরের শিশু শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও “দস্যু রত্নাকর” নাটিকা পরিবেশন করে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নিরেন্দ্র নাথ রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিহির কুমার রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে  বাল্য বিবাহ প্রতিরোধে কুইজ  প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের নামাজ সকাল ৯টায়

রংপুর বিভাগীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সাথে দিনাজপুরে মতবিনিময়

প্রতিবন্ধী এক যুবতীকে গণধর্ষণ প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দুজনকে ধরে পুলিশে সোপর্দ

স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন চূড়ান্ত হচ্ছে

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

বীরগঞ্জে মাদকসহ নারী গ্রেপ্তার

বীরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নারী নেটওয়ার্ক শক্তিশালী করতে দিনাজপুরে সভা অনুষ্ঠিত