Saturday , 28 February 2026 | [bangla_date]

সময়-সুযোগ মত আসবেন নানা-নানির কবর জিয়ারতে তারেক রহমান, বললেন সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জে ড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর তার নানার বাড়িতে সময়-সুযোগ মত আসবেন। রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে তিনি দিনাজপুরে নানা ইসস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরইমধ্যে প্রধানমন্ত্রীর আগমনের আশায় কবরস্থান রংসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, দিনাজপুরের কথা উঠলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন দিনাজপুর আমার নানা-নানির দেশ, বগুড়া আমার দাদা-দাদির দেশ আর সিলেট আমার শ্বশুর বাড়ির দেশ।
শনিবার সকালে দিনাজপুরের ফরিদপুর কবরস্থানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার বাবা ইসস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদার ও বড়বোন খুরশীদ জাহান হকের কবর জিয়ারত শেষে এসব কথা জানান।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদ হোসেন বলেন, মন্ত্রীর দায়িত্ব পেয়ে আমি এখানে এসেছি। গণতন্ত্রের জন্য যে মানুষটি আজীবন সংগ্রাম করে গেছেন, যিনি কারো কাছে মাথা নত বা আপস করেন নাই, কোনো ষড়যন্ত্রে পা দেন নাই তার মায়ের কবর জিয়ারত করা সৌভাগ্যের। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভাড়াটিয়া সেজে মালিক দাবী, স্থানীয় প্রভাবশালীর নির্দেশে বাড়ীতে আগুন, হামলা-ভাংচুর, আহত-৭

সকল দূর্যোগে শেখ হাসিনা আপনাদের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সংবাদ বিজ্ঞপ্তি ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের র‌্যালী ও মানববন্ধন

আটোয়ারীতে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন

ইয়ারজানসহ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অবদান রাখা পঞ্চগড়ের ছয় নারী খেলোয়াড়কে সংবর্ধনা

বীরগঞ্জে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

রাণীশংকৈলে ৯৫ পিস ইয়াবা সহ আটক ৩ জন

রাণীশংকৈলে জরিমানার টাকা নিজের অ্যাকাউন্টে, পুলিশ সার্জেন্ট প্রত্যাহার !

প্রচেষ্টা ব্লাড ব্যাংক বীরগঞ্জ শাখার পক্ষ হতে নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা

সত্য ও সুন্দরের পথে জীবনকে আলোকিত করতে হবে—হুইপ ইকবালুর রহিম