Monday , 23 February 2026 | [bangla_date]

সাপাহারে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে নবাগত সংসদ সদস্যের মতবিনিময়

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে নবাগত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মোস্তাফিজুর রহমান মাননীয় সংসদ সদস্য ৪৬,নওগাঁ-১।

এসময় সহকারী পুলিশ সুপার শ্যামলী বর্মন, সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম, এলজিআরডি কর্মকর্তা ,শিক্ষা অফিসারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের বিস্তারিত চলমান কার্যক্রম উপস্থাপন করে মাননীয় সংসদ সদস্যে সহযোগিতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ দলের অঙ্গসংগঠনের সকল সদস্য ও ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে আসছেন স্থানীয় সরকার উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের হাতে রেলস্টেশন মাস্টার লাঞ্চিত

বীরগঞ্জে টি-টিন ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ

খানসামায় ২৬ হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান

বালিয়াডাঙ্গী পলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নবাবগঞ্জে আগুনে পুড়লো ১১ বাড়ি, ঘর থেকে বের হতে না পেরে বৃদ্ধের মৃত্যু