সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান মাননীয় সংসদ সদস্য ৪৬,নওগাঁ-১ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীনের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেয় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা।
এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল আকতার,সাংবাদিক প্রদীপ সাহা,তোফায়েল আহম্মেদ,শরিফ তালুকদার,কামরুল ইসলাম,ইব্রাহিম খলিল প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ(ওসি) আনারুল ইসলাম আনার, উপজেলা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ দলের অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ ।


















