Sunday , 8 February 2026 | [bangla_date]

সেতাবগঞ্জে নির্বাচনী জনসভায় ১১জোটের প্রার্থী আফজালুল আনাম—

আমি নির্বাচিত হলে বিরল বোচাগঞ্জ দুই উপজেলার মানুষের খাদেম হিসেবে কাজ করব ইনশাল্লাহ মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুর -২(বিরল-বোচাগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী একেএম আফজালুল আনাম বলেছেন, শহীদ আবু সাইদ বলেছিল বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। এখনও কিন্তু বুকের ভিতর ঝড় শেষ হয় নাই। আরো একটি কথা আছে আবু সাইদ মুগ্ধ বন্ধ হয়নি যুদ্ধ। ১২ফেব্রুয়ারীর যুদ্ধে আমাদের অবশ্যই জয় লাভ করতে হবে। ১৬-১৭ বছর আমরা অনেক জ¦ালা নির্যাতন সহ্য করেছি। আমরা যদি ১২ তারিখের নির্বাচনের সময় গড়িমোশি করি তাহলে জুলাই যুদ্ধে নিহত দুই হাজার শহীদ ও ৩০হাজার পঙ্গুত্ব রবণকারী যোদ্ধাদের সাথে বেইমানি করা হবে। বাংরাদেশ জামায়াতে ইসলাম তথা ১১দলীয় জোট বিরল বোচাগঞ্জের ৩লক্ষ ৭১হাজার ভোটারের মধ্যে আমাকে প্রার্থী করেছে। প্রার্থী কিন্তু আমি নই, প্রার্থী আপনারা। বিজয় কিন্তু আমার হবে না বিজয় হবে আপনাদের। আমি কথা দিলাম আল্লাহ যদি আমাকে কবুল করে ৩লক্ষ ৭১হাজার ভোটারের খাদেম হিসেবে বাকি জীবনটা কাটিয়ে দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
৭ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর ঈদগাঁহ মাঠে উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইমলাম এর সভাপতিত্বে দাড়িপাল্লার এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোঃ রাজিবুর রহমান পলাশ। এছাড়াও সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তৈয়ব আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী, মাহাবুবু আলম, জামায়াত নেতা অধ্যাপক আবু তাহের সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, এসফাকুর রহমান, খেলাফত মজলিশ নেতা আ.স,ম শামসুল বারী, হাফেজ ওয়াহিদ শাহ, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবির, বিকাশ চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে বিশ^ সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

বোরো আবাদে ঠাকুরগাঁওয়ে ডিজেল ও সারের কৃত্রিম দামে কৃষকদের নাভিস্বাস

বিরলে দলিত ও আদাবাসীদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ঘোড়াঘাট ও ফুলবাড়ীতে তিন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে ২৪ কেজি গাঁজা সহ আটো রিক্সাচালক আটক

ফুলবাড়ীতে আশঙ্কাজনকহারে চুরি বৃদ্ধি, রাত জেগে গ্রামবাসীর পাহারা

আটোয়ারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষন

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার