Sunday , 22 February 2026 | [bangla_date]

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। সকাল ৮.৫৫ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা এর নেতৃত্বে এবং প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করেন। কালো ব্যাচ ধারণ শেষে ভাইস চ্যান্সেলর নেতৃত্বে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রভাত ফেরি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রভাত ফেরিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা শহিদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ সময় তার সাথে ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান। ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ডিন কাউন্সিল, হল সুপার কাউন্সিল, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল, অফিসার্স ফোরাম, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনসিসি, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদসহ, বিভিন্ন অনুষদ, বিভাগ ও অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
এরপর শহিদ মিনার প্রাঙ্গনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাইস-চ্যান্সেলর এর বাণী বিতরণ ও পাঠ করা হয়।
বাণী পাঠ শেষে সকাল ১০.১০ মিনিটে টিএসসি প্রাঙ্গণে শিশুদের বাংলা বর্ণমালা লেখা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১৮ ও ১৯ “একুশের চেতনা ও গণতন্ত্রের পুনরুত্থান” বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহস্তে লিখিত রচনা প্রতিযোগিতা, আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে দুপুর ১২.৩০ টায় সকল প্রতিযোগিতা সমূহের পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বাদ আছর ভাষা শহিদ ও সকল শহিদগণের আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরের ডাঙ্গীপাড়া ইউনিয়নে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই-ফইজুর রহমান কাদেরীকে

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণীর কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

আটোয়ারীতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মিষ্টি বিতরণ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে–স্বরাষ্ট্র উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ

বীরগঞ্জে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় এক ব্যক্তি গ্রেপ্তার

নানা আয়োজনে পালিত বাংলা ইশারা ভাষা দিবস

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিস কর্ণার উদ্ধোধন বাংলাদেশে সচেতনতার অভাবে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ছে —————-বৈজ্ঞানিক সেমিনারে জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান