ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রী নয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন,দিনাজপুর-৬ (ঘোড়াঘাট,হাকিমপুর,বিরামপুর,নবাবগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকে তিনি ১৯৯টি কেন্দ্রের সবকয়টি মিলে তিনি পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৮৭ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট।
এদিকে,এর আগে মঙ্গলবার সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান হয়।শুরুতেই শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা সহ সারা বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন এমনটি শোনা যাচ্ছিলো। কিন্তু বিএনপি নীতি নির্ধারক পর্যায়ের সিদ্ধান্তক্রমে তাকে এই দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং আজ বিকালে শপথ গ্রহণ করেন।

















