Thursday , 26 February 2026 | [bangla_date]

পীরগঞ্জে প্রতিবন্ধীর গমক্ষেতে ‘বিষ’ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ

পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক প্রতিবন্ধী কৃষকের গমক্ষেতে বিষাক্ত স্প্রে ছিটিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কাঞ্চন ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ৩১ শতক জমির গম গাছ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আইনুল হক। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং একজন শারীরিক প্রতিবন্ধী। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের শত্রুতার জেরে প্রতিপক্ষরা রাতের আঁধারে এই ঘটনা ঘটিয়েছে।
আইনুল হক জানান, ধারদেনা করে নিজের ৩১ শতক জমিতে গমের আবাদ করেছিলেন তিনি। চলতি মৌসুমে ফলনও বেশ ভালো হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে তিনি দেখতে পান, সবুজ গম গাছগুলো হঠাৎ হলুদ হয়ে শুকিয়ে গেছে।
তিনি আক্ষেপ করে বলেন, “আমার তো চলার মতো অন্য কোনো পথ নেই। এই গমই ছিল একমাত্র আয়ের উৎস। রাতের আঁধারে কারা বিষ দিয়ে আমার সব শেষ করে দিল, আমি এর বিচার চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, ফসল নষ্ট করার মতো এমন অমানবিক কাজ মেনে নেওয়া যায় না। একজন প্রতিবন্ধী মানুষের ওপর এমন অত্যাচার অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে আমরা মাঠ পর্যায়ে তদন্ত করব।”
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, ফসল নষ্টের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ক্ষতিগ্রস্ত কৃষক আইনুল হক জানান, তিনি প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা স্থলবন্দরে ১৫ দিন ভুটানের পাথর আমদানি বন্ধ, আসছে ভারতের

পীরগঞ্জে হঠাৎ ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতি

ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১১ জনকে পুশ ইন করেছে বিএসএফ

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব

জেএসকেএস এর উদ্যোগে শিশু অধিকার ও সুরক্ষায় সেবাদানকারী সংস্থা ও সুশীল সমাজের ভ‚মিকা শীর্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ,   কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১

তেঁতুলিয়ায় ফিস্টুলা বিষয়ক আলোচনা সভা

বোদায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট নাইট টুর্ণামেন্ট

সেতাবগঞ্জ ফ্রি ছানি অপারেশন ক্যাম্প

সেতাবগঞ্জ ফ্রি ছানি অপারেশন ক্যাম্প