Wednesday , 4 March 2026 | [bangla_date]

আখতারুজ্জামান মিয়া হুইপ নির্বাচিত হওয়ায় খানসামায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হওয়ায় খানসামা উপজেলায় ব্যাপক উৎসাহ ও আনন্দ-উদ্দিপনায় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় পাকেরহাট দলীয় কার্যালয় থেকে প্রথম আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পাকেরহাটের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সময়ে খানসামা বাজারের ইউনিয়ন কার্যালয় থেকেও পৃথক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিকা বিদ্যালয় মোড়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
এতে উপজেলা বিএনপির সদস্য সাঈয়েদ ইসলাম সেলিম বুলবুল, বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ইয়াছিন আলী, মেহরাজুল আলম সুফি, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক, উপজেলা তরুণদলের আহ্বায়ক আবু রাশেদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও স্লোগানে মুখরিত হয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, হুইপ হিসেবে দায়িত্ব গ্রহণের ফলে দিনাজপুর-৪ আসনের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ ——হুইপ ইকবালুর রহিম

সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্বতন্ত্র এমপি প্রার্থী ড. জীবন চৌধুরী– আমি মানব সেবক আমার কোন অহংকার নেই

বোচাগঞ্জে  চিনিকলের সিডিএর ফাস লাগিয়ে আত্মহত্যা

বোচাগঞ্জে চিনিকলের সিডিএর ফাস লাগিয়ে আত্মহত্যা

​ চীন থেকে এলো সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা

পঞ্চগড়ে নানা কর্মসূচিতে বিজয় দিবস পালন

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি

উপজেলা দিবস উদযাপন অনুষ্ঠানে বিরল ইউএনও অবক্ষয়মুক্ত সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই

এশিয়ার সর্ববৃহৎ গাছে থোকায় থোকায় সুর্যপরী আম, ২ লাখ টাকা বিক্রির আশা !

পীরগঞ্জে বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ ৩ যুবক আটক

পীরগঞ্জে বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ ৩ যুবক আটক

তাড়িয়ে দেয়া সেই বৃদ্ধা মায়ের ঠাঁই হাসপাতালে