Saturday , 28 March 2026 | [bangla_date]

আটোয়ারীতে আকষ্মিক ঝড়-শিলাবৃষ্টিতে উঠতি ফসল সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আকষ্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি ফসল সহ ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ( ২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার তোড়িয়া, মির্জাপুর, ধামোর ও বলরামপুর ইউনিয়নের শত শত একর জমিতে লাগানো ভুট্টা, মরিচ, পেঁয়াজ, বেগুন, লাউ, শসা ক্ষেত সহ বিভিন্ন ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। এছাড়াও আম, লিচু’র মুকুল এবং সুপারি গাছ থেকে সুপারি ঝড়ে পড়েছে। তবে আটোয়ারীতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, রাত প্রায় সাড়ে ১০টার দিকে রাতের অন্ধকারে আচমকা ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। শিলাগুলো বড় আকৃতির হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই এলাকার ক্ষেত খামারে থাকা সকল শাক সব্জি ও ফসল নিমিষেই তছনছ করে দেয়। এমনকি শিলাবৃষ্টির কারণে অনেকের ঘরের ঢেউটিন ছিদ্র হয়ে ব্যবহারের অযোগ্য হয়েছে। ফলে নিশ্চিন্তে বসবাস সহ ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কৃষি ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের অপুরনীয় আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন, ফলে এখন ক্ষতি পুষিয়ে নেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী পরিদর্শন করেছেন। পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে মাঠ পর্যায়ে কাজ চলছে। প্রাথমিকভাবে ব্যাপক ক্ষতির আভাস পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরী করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ে ৪টি ছাগলের মৃত্যু, একটি গরু আহত

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক সভা

এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’

রাণীশংকৈলে ৫৪টি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ

বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর নার্সিং কলেজে চাকরি মেলা

ঠাকুরগাঁও‌য়ে ৭ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ‌নের ২ ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র

২৮ জানুয়ারির মধ্যেই এইচএসসি’র ফল প্রকাশ’

৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা

দিনাজপুরে মেসের কক্ষ থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার