Thursday , 26 March 2026 | [bangla_date]

আটোয়ারীতে ইয়াবা সহ যুবক আটক

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এগার পিস ইয়াবা সহ এক যুবককে আটক করেছে। আটকৃত যুবক উপজেলার ছোটদাপ গ্রামের জনৈক মোঃ হুমায়ুন এর ছেলে মোঃ আসিফ (১৯)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচলনা করে ফকিরগঞ্জ বাজারের আবুল হোসেন মার্কেটে ১১ পিস ইয়াবাসহ আসিফকে আটক করেন। থানার ওসি মোঃ মতিয়ার রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করে মাদককারবারী আসিফকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। তিনি আরও বলেন আটককৃত আসিফ ইতিপূর্বে দুই শতাধিক ফেন্সিডিলসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে জামিনে বেড়িয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

সর্বশেষ - ঠাকুরগাঁও