Tuesday , 24 March 2026 | [bangla_date]

আটোয়ারীতে মটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মটরসাইকেলের ধাক্কায় আহত পথচারী ইয়াসিন আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোর প্রায় সাড়ে ৪ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঈদের দিন শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার রসেয়া-কালিকাপুর গ্রামীন সড়কের কালিকাপুর পুকুরপাড় (বাঁশঝাড়) এলাকায় দুর্ঘটনার শিকার হন ইয়াসিন আলীসহ আঃ লতিফ নামের আরো একজন পথচারী। ওই দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী ৯ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী পুরো সুস্থ থাকলেও আঃ লতিফ নামের আরো একজন পথচারী আহত হন। স্থানীয় সূত্রে জানাগেছে, ইয়াসিন আলী কালিকারপুর গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে এবং আহত আঃ লতিফ (৫৫) একই গ্রামের মৃত জসির উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াসিন আলী ও আঃ লতিফ রসেয়া-কালিকাপুর গ্রামীন সড়ক দিয়ে পায়ে হেঁটে কলেজমোড় বাজারের দিকে যাচ্ছিলেন। তারা কালিকাপুর পুকুরপাড় (বাঁশঝাড়) এলাকায় পৌছালে পিছন থেকে আসা মোটরসাইকেল আরোহী (স্কুল পড়ুয়া ছাত্রী) পথচারীদের মটরসাইকেলের সামনে দেখতে পেয়ে হতবিহব্বল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়লে ইয়াসিন আলী গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর প্রায় ৫ টার দিকে তিনি মারা যান। সোমবার (২২ মার্চ) বিকেলে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান জানান, মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা

সেতাবগঞ্জে ৩ রোগীকে আর্থিক সহায়তা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী আসলাম

জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন ও দায়িত্ব হস্তান্তর

হরিপুরে ট্রাফিক পুলিশের সচেতনতামুলক প্রচারণা

কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আটোয়ারীতে ড্রিমার্স বাংলাদেশের ঈদ বাজার সামগ্রী বিতরণ

শুক্রবার দেশের ইন্টারনেটে ধীরগতি থাকবে

আওয়ামী লীগ সব সময় দুর্গত মানুষের পাশে আছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

দিনাজপুরে আন্তর্জাতিক কুরআন সম্মেলন  ২২ ডিসেম্বর, অংশ নিচ্ছেন ছয় দেশের কারী

দিনাজপুরে আন্তর্জাতিক কুরআন সম্মেলন ২২ ডিসেম্বর, অংশ নিচ্ছেন ছয় দেশের কারী