মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে ইউএনও রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির, প্রকৌশলী মোঃ ফয়সাল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, ওসি মোঃ মতিয়ার রহমান, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, আটোয়ারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ হারুন উর রসিদ, জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বু, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ পরিষদের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।
প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৫ মার্চ সন্ধ্যায় উপজেলায় অবস্থিত চারটি বদ্ধভূমিতে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে মোমবাতি প্রজ¦লন করা হবে। একই সাথে মহান স¦াধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, কুচ কাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা উল্লেখযোগ্য। #

















