Thursday , 26 March 2026 | [bangla_date]

আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবীর, কৃষি অফিসার মোস্তাক আহমেদ, ওসি মোঃ মতিয়ার রহমান, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, মোঃ জাহেদুর রহমান ও জ্যোতিষ চন্দ্র বর্মন, উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল।
এদিকে দিবসটি উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়াও প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় দিবসের কর্মসূচী শেষ হয়। অপরদিকে একই দিন বাদ জোহর জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মোঃ ইউনুস আলী খানের নেতৃত্বে স্বাধীনতা দিবস উপলক্ষে এক র‌্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনীতে বক্তব্যে বলেন -স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট শিক্ষক হতে হবে – মাজহারুল ইসলাম সুজন এমপি

দিনাজপুর লেখক পরিষদের সভা

দিনাজপুর লেখক পরিষদের সভা

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন

বীরগঞ্জে গুড নেইবারস এর গুনগত শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

ন্যয় বিচার পাওয়ার অর্থে সাংবাদিকদের প্রতি সবচেয়ে আস্থাশীল প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস কাউন্সিল- -বিচারপতি মো. নিজামুল হক নাসিম, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসকাউন্সিল

এক লাফে কাঁচা মরিচের দাম ৪০ টাকা কমল

ঠাকুরগাঁওয়ে ক্লিনিকে নাবালিকার গর্ভপাত করানোর চেষ্টা! মোঃ মজিবর রহমান শেখ,,v

রাণীশংকৈলে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর আহত-২

যোগ্য কারিগরের অভাবেই বিএনপি’র এই ভগ্ন দশা -মনোরঞ্জন শীল গোপাল এমপি