মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে সভাদ্বয় অনুষ্ঠিত হয়। সভাদ্বয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির. কৃষি অফিসার মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, বিজিবি প্রতিনিধি বর্ষালুপাড়া বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম এবং গিরাগাঁও বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার ইসমাইল, সমাজ সেবা অফিসার (অ: দা:) মোঃ আবু তাহের, সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, ইউ’পি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, মোঃ আবু জাহেদ, মোজাক্কারুল আলম চৌধুরী কচি, মোহাম্মদ শাহ ও মোঃ আবু তাহের দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, পল্লী বিদ্যুৎ বিভাগের ইনস্পেক্টর মোঃ ফরহাদ হোসেন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও মোঃ জাহেরুল ইসলাম।
সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, সম্প্রতি উপজেলার বেশ কিছু এলাকায় ঘটে যাওয়া শীলাবৃষ্টির দরুন ক্ষতিগ্রস্ত মানুষদের সঠিক তালিকা প্রস্তুত করে তাদেরকে সরকারী সহায়তা প্রদান করা। সেইসাথে ফকিরগঞ্জ বাজারের যানযট নিরসন এবং অবৈধভাবে জ¦ালানি তেল মজুদ করে বেশী দামে বিক্রয় করা হলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। সর্বোপরি উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল ও মাদক প্রতিরোধে পুলিশ নিয়মিত বিভিন্ন যানবাহনের কাগজপত্র দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। একই সাথে খুব তাড়াতাড়ি জ¦ালানি সংগ্রহে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে অত্র উপজেলায়, এমনটি জানান সভাদ্বয়ের সভাপতি ইউএনও রিপামনি দেবী।


















