Saturday , 28 March 2026 | [bangla_date]

আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৬নং ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের মৃত রওশন আলী’র পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ দবির উদ্দীন(৮৫) বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কন্যা সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সোনাপাতিলা এলাকার কোটগজ বাজার সংলগ্নর্¦ খোলামাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান সহ চৌকশ একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মৃত বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনকে রাস্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে জাতীয় পতাকায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের মরদেহ ঢেকে দিয়ে রাস্ট্রের পক্ষ থেকে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে জানাযা শেষে পার্শ্ববর্তী পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তার লাল মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০৩০৪, গেজেট নং ৮৯১।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে গণঅধিকার পরিষদের সদর পৌর শাখার নবগঠিত কমিটি ঘোষণা

এডাব এর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের মানববন্ধনে বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে নিরবতা আর নয় নারী ও কন্যা

খানসামার আত্রাই ও বীরগঞ্জের ঢেপা নদীতে ভেসে আসা ৭ জনের লাশ উদ্ধার\ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

রাণীশংকৈলের স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক —– স্নেহা শিষ চন্দ্র দাস

প্রশাসন শুন্য অবস্থায় আজ থেকে হাবিপ্রবির একাডেমিক কার্যক্রম

দশম-দ্বাদশে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে একদিন -শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন !

পঞ্চগড়ে বিএনপি-জামাতের ডাকা  হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

পঞ্চগড়ে বিএনপি-জামাতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

আটোয়ারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে পিসিবি রোডসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন