Saturday , 14 March 2026 | [bangla_date]

আটোয়ারীতে র‌্যালী ও বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‌্যালী ও বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে প্রথমে ইউএনও রিপামনি দেবীর নেতৃত্বে পরিষদ চত্বরে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রতিষ্ঠানটির প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে পৃথক পৃথক র‌্যালীদ্বয় অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা এএম আরিফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।
র‌্যালী সহ বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান শেষে ইউএনও রিপামনি দেবী এবং ডাক্তার মোঃ হুমায়ুন কবীর জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এখন থেকে সপ্তাহের প্রতি শনিবার দেশের সকল সরকারী দপ্তরে ডেঙ্গু, চিকনগুনিয়া সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হবে। মানুষ যেন স্বাস্থ্যকর পরিবেশে সরকারী সেবা গ্রহন করতে পারে, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে স্বেচ্ছা শ্রমের ভিত্বিতে অত্র উপজেলায় উক্ত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের বীরগঞ্জে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

পীরগঞ্জে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে “বিশ্ব যক্ষ্মা দিবস’’ পালন

আটোয়ারীতে গোরস্থান হতে ০৭ টি কঙ্কাল চুরি

দিনাজপুরে ক্রীড়া অফিসের আয়োজনে প্রমিলা খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষন শুরু

পীরগঞ্জে ৯০পিচ ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লকডাউন চলাকালীন সময়ে যে সকল নির্দেশনা মানতে হবে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩৫১টি পরিবারের মাঝে ভেড়া বিতরণকালে এমপি গোপাল রাজনীতির মাঠে খেলার যোগ্যতা হারিয়েছে বিএনপি

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে দুই পরিবারকে নতুন ঘর হস্তান্তর

টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমানোর উপায় খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ