ঈদের আগেই ঈদের আনন্দ ঘুঘুডাঙ্গাবাসীর। ঈদ যেন সকলকে আনন্দ বয়ে আনতে পারে সেই লক্ষ্যে ঈদের আগেই দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নে ঘুঘুডাঙ্গা গ্রামে ২০০ জন পরিবারকে দেয়া হলো ঈদ সামগ্রী। আর এতেই গ্রামের অসহায় ও দরিদ্র মানুষেরা যেন স্বস্তি পেলো। আর এ ২০০ জন পরিবারের মাঝে নিজ উদ্যোগে গতকাল প্রতিবারের ন্যায় ঈদ সামগ্রী তুলে দেন বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) আলহাজ্ব মোঃ আহসান হাবীব। এ ছাড়াও ঈদ সামগ্রী অনুষ্ঠানে ইসলামীক বিষয়ে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উত্তরদাতা বিজয়ীদেরকে পুরস্কৃত করেন বিশিষ্ট ব্যবসায়ী ও জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) আলহাজ্ব মোঃ আহসান হাবীব। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, মোকসেদুল ইসলাম, মোঃ ইরফান আলী, মোকসেদুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল খালেক, হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মোঃ মামুনুর রশিদ, হাফেজ মোঃ নাজিম উদ্দীন প্রমুখ। এ ছাড়া দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রতিবারের ন্যায় এবারও ২০০ জন অসহায় ও দরিদ্র ঘুঘুডাঙ্গা গ্রামবাসীর মধ্যে শাড়ি, চাল, ডাল, তেল, আলু, চিনি, সেমাই, বুট, মুড়ি তুলে দেয়া হয়।
নবাবগঞ্জের প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে ৫৪ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নবাবগঞ্জ সক্ষমতা প্রতিবন্ধী যুব ও পূর্নবাসন সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, প্রতিবন্ধীর হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী, সহকারী অধ্যাপক আল আলিমুল রাজি এবং বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান, সক্ষমতা প্রতিবন্ধী যুব ও পূর্নবাসন সংস্থার সভাপতি রাজিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


















