ঈদুল ফিতর উপলক্ষে দেশের একমাত্র পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সাথে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে আগামী ১১ দিন সকল ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।
গত মঙ্গলবার (১০ মার্চ) বাংলাবান্ধা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার (১৭ থেকে ২৭ মার্চ) পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কর্তৃক সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (২৮ মার্চ) থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ছুটির এ সময়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, বন্দরের ইমিগ্রেসন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনিছুর রহমান বলেন ঈদুল ফিতরে বাংলাবান্ধা স্থলবন্দর
১১ দিন বন্ধ থাকলেও কাস্টমস সংশ্লিষ্ট সকল কার্যক্রম চালু থাকবে ।


















