Friday , 20 March 2026 | [bangla_date]

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিন বন্ধ হিলিবন্দর

পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০দিন পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার। ফলে এই কয়দিন বন্দরে আমদানি-রপ্তানি হবে না। তবে এসময়ে চেকপোস্টের মাধ্যমে এই দুই দেশে বৈধ পাসপোর্ট- ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শাহীনুর ইসলাম।
তিনি জানান, পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা ১০দিন বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এ সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সহ বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে।
তিনি আরও জানান, আগামী ২৮ মার্চ থেকে পুনরায় এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা- যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭দিনই ইমিগ্রেশনের কার্যক্রম চালু থাকে।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আমীর হামজা জানান, সরকারি ছুটির কারণে এসময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত দিনগুলিতে কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ চালু থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে  আলু বোঝাই ভটভটি

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আলু বোঝাই ভটভটি

বোচাগঞ্জে প্রাণসিম্পদ সবো সপ্তাহ ও প্রর্দশনী ২০২৪ উদ্বোধন

দিনাজপুর জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে যাবে

চলে গেলেন পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক ভাই-

দিনাজপুরে হত-দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে মশারী বিতরণ

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৈরচুনা ইউনিয়ন চ্যাম্পিয়ন

জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রæপের নবনির্বাচিত সদস্যদের শপথ

বীরগঞ্জে প্রশাসনের উপস্থিতিতে বেআইনী ভাবে তৈরী প্রচীর ভেঙ্গেছে ফেলেছে কথিত মালিক রমেনুর

কাহারোলে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

রাতের আধারে কবর থেকে ১৬ কঙ্কাল চুরি!