কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর মাসিক সাধারণ সভা ও নব-নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (৯ মার্চ’২৬) দুপুর ১২ টার দিকে কাহারোল উপজেলা ইউসিসিএ-এর হল রুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাহারোল, দিনাজপুরের সার্বিক সহযোগীতায় এই বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ও পরিচালক বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন, রংপুর অঞ্চলের সভাপতি মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪২ তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সহকারি কমিশনার (ভুমি) প্রবীর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আরমান আরা, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম রহমানসহ উপজেলার ৬টি ইউনিয়নের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ কর্তৃক গঠনকৃত সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

















