কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: আগামী ১৬ মার্চ প্রধান মন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোলে আগমন উপলক্ষ্যে উপজেলা বিএনপির আনন্দ মিছিল করেছেন। গতকাল শনিবার (১৪ মার্চ’২৬) বিকাল ৫টার দিকে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিশাল আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা পরিষদেরর সাবেক চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান মতি, জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ হোসেন আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ অলিউর রহমানসহ বিএনপির সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

















