কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে ঝড়-বৃষ্টিতে ইট ভাটার ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। গত কাল ২৮ মার্চ’২৬ রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়-বৃষ্টি হওয়ার কারণে উপজেলার অবস্থিত বিভিন্ন ইট ভাটা গুলোতে বৃষ্টির পানি পড়ে এবং জমে থাকার ফলে তৈরি করা কাঁচা ইটগুলো ব্যাপক ক্ষতি সাধিত হয়। এর ফলে ইট ভাটার মালিকরা আর্থিকভাবে ক্ষয়-ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অত্র উপজেলার ৬টি ইউনিয়নে ইট প্রস্তুতকারকের জন্য ৮টি ইট ভাটা রয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সূত্রে জানা যায়। এদিকে গতকাল ২৮ মার্চ’২৬ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার ডাবোর ইউনিয়নের উত্তর নওগাঁ(বীরগঞ্জ-পীরগঞ্জ) সড়কের উত্তর পার্শ্বে অবস্থিত মেসার্স এম.কে ব্রিক্সে সরেজমিনে গিয়ে দেখা ও জানা গেছে, এম.কে.বি ইট ভাটার তৈরীকৃত কাঁচা ইটগুলো ঝড়-বৃষ্টির পানিতে ভিজে গিয়ে নষ্ট হয়েছে এবং পানি জমে থাকার কারণে কাঁচা ইটগুলো ভেঙ্গে গেছে। সংশ্লিষ্ট্য মেসার্স এম.কে ব্রিক্সে মালিক নবাব আলীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা মুশকিল। তিনি আরও জানান, হঠাৎ ঝড়-বৃষ্টি হওয়ার কারণে লাভের চেয়ে ক্ষতির পরিমান বেশি হওয়ায় আগামী বছর ভাটা চালু করা আমার পক্ষে চরম কষ্টকর হয়ে দাঁড়াবে।


















