Tuesday , 24 March 2026 | [bangla_date]

খনন কাজের উদ্বোধনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খাল খনন করে জীববৈচিত্র্য ফিরিয়ে দিতে কাজ করছে সরকার, মিলবে নানা ধরনের সুফল

বোদা,পঞ্চগড় প্রতিনিধি॥ পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, খাল খনন করে জীববৈচিত্র্য ফিরিয়ে দিতে কাজ করছে সরকার। এতে করে নানা ধরনের সুফল মিলবে। তিনি মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় ঝিনাইকুড়ি খাল খনন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন পূর্ববর্তী ইশতেহার অনুযায়ী সারাদেশে বিশ হাজার কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে দিনাজপুরের সাহাপাড়ায়। এরই ধারাবাহিকতায় গতকাল ঠাকুরগাঁয়ে ও আজকে বোদা উপজেলায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে করে এই এলাকার জলাবদ্ধতা দূর হবে, নদীতে সারা বছর পানি থাকবে, মাছ চাষের একটি সুযোগ তৈরি হবে, নদীর দুই ধার দিয়ে হাঁটাহাঁটির একটি পথ তৈরি করা হবে। একই সাথে নদীর দুই ধারে গাছ লাগিয়ে জীববৈচিত্র ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, সারা দেশে দখল হয়ে যাওয়া খাল ও জলাশয় উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। জেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হবে। একইসাথে এই কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে প্রধানমন্ত্রী মাসে দুইবার সশরীরে খনন কাজে অংশ নেবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের বিশেষ এই পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিতে যন্ত্রপাতির চেয়ে শ্রমিকদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অন্তত ৫০ শতাংশ খনন কাজ কোদাল-টুকরি ব্যবহার করে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে দেশের ছোট-বড় সকল মরা খাল ও নদী এই প্রকল্পের আওতায় আসবে।
এর আগে, প্রতিমন্ত্রী নিজে মাটি কেটে ঝিনাইকুড়ি খাল খনন কাজের উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক মোছা: শুকরিয়া পারভীন, পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আশুতোষ চন্দ্র বর্মন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ত্রিশ বছর ধরে পাঠক সেবা দিয়ে যাচ্ছেন হকার আব্দুল মান্নান ব্যাপারী

তেঁতুলিয়ায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নীলগাই জবাই করল গ্রামবাসী !

শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই দেশে খাদ্য সংকট নেই-এমপি গোপাল

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন

পীরগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ

সেতাবগঞ্জ প্রেসক্লাবে বন্ধ চিনিকল চালু করণ বে-সরকারী টাস্কফোর্স কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন

বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের ধাপ অব্যাহত রাখবেন -হুইপ ইকবালুর রহিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাণীশংকৈলে মহান মে দিবস পালিত