Monday , 9 March 2026 | [bangla_date]

গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রোববার নানা আয়োজনের মধ্য দিয়ে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের আয়োজনে এবং দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে “কমপ্রেহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেন্টের আওতায়” আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার”- এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি মোঃ আতাউর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহ-সাধারন সম্পাদক মোঃ শফিকুল হক ছুটু, সাংগঠনিক সম্পাদক ডাঃ জনাব আলী, কোষাধ্যক্ষ সুজা-উর-রব চৌধুরী, নির্বাহী সদস্য আফতাব উদ্দিন মন্ডল, মোঃ সাইদুর রহমান, আব্দুস সবুর চৌধুরী, মোছাঃ মালেকা পারভীন, ডাঃ লিয়াকত আলী, এ্যাডঃ মেহেরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা প্রশাসক মোঃ সাজেদুর রহমান।
র‌্যালী শেষে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর চোখের যত্ন নিন- সে যেন না হয় দৃষ্টিহীন। শরীরের প্রতিটি অঙ্গকে সক্রিয় এবং সুস্থ্য রাখার অধিকারই হচ্ছে মানবাধিকার। সেই সাথে নারী অধিকার, সুরক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার আদিবাসীপাড়ায় দিনব্যাপী বিনামূল্যে রোগীদের চক্ষু সেবা ও ঔষধ বিতরণের মাধ্যকে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ  নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

রাণীশংকৈল বাড়ছে করোনা আক্রান্ত রোগী, হাসপাতালে নেই অক্সিজেন!

এমপি গোপালের রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে দলিত ও আদিবাসীদের মতবিনিময় সভা

বীরগঞ্জ মরিচা ইউপি চেয়ারম্যানের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত

পঞ্চগড়ে নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়াশ ব্লক নির্মানের অভিযোগ দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রাখায় বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা

এগ্রোইকোলজিক্যাল পদ্ধতিতে সবজি চাষে উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষন

ঘোড়াঘাটে কৃষি জমিতে বাড়ছে কেঁচো কম্পোস্ট সারের ব্যবহার

পৌরসভার মাস্টাররোলের কর্মচারীদের বেতনবৈষম্য দূরীকরণ ও বৃদ্ধির দাবিতে স্মারকলিপি

শোক সংবাদ:

শোক সংবাদ: