Saturday , 7 March 2026 | [bangla_date]

ঘীয়ে ভাজা’ নামেই প্রতারণা! বিরামপুরে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা

ঘীয়ে ভাজা’ নামেই প্রতারণা! বিরামপুরে  যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা

বিরামপুর পৌরশহরে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
অভিযানে অনিয়মের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তাৎক্ষণিক জরিমানা করা হয়। এর মধ্যে ‘ঘীয়ে ভাজা সেমাই’ নামে প্রতারণার অভিযোগে সৌখিন সেমাই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩০০ প্যাকেট সেমাইয়ের মোড়ক জব্দ করা হয়।
এছাড়া নিরিবিলি হোটেল, ক্লাসিক হোটেল, কিরণ সেমাই কারখানা ও আরমান ফল ভান্ডারেও বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। ক্লাসিক হোটেলে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ পাওয়ায় তা নষ্ট করে দেওয়া হয় অভিযানে সহযোগিতা করে বিরামপুর থানা পুলিশ।
অভিযান পরিচালনাকারীরা জানান, বাজারে ভেজাল ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা স্থলবন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৬.৫৬, ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে গতবারের চেয়ে দ্বিগুন জিপিএ ৫ পেয়েছে

পঞ্চগড়ে দিনব্যাপী গণতন্ত্র উৎসব

মধ্য রাতে প্রেমিকের ফোনে সাড়া দিতে গিয়ে গণধর্ষণে ছাত্রী

মধ্য রাতে প্রেমিকের ফোনে সাড়া দিতে গিয়ে গণধর্ষণে ছাত্রী

দিনাজপুর পৌরসভায় নতুন প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

এমপিওভুক্তির দাবীতে ও ঢাকায় শিক্ষাদের কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

বিরলে অবৈধ ড্রাম ট্রাকের অবাধ বিচরণে অতিষ্ঠ এলাকাবাসী

ঠাকুরগাঁওয়ে কবরস্থানের জমিতে ১০ লাখ টাকার রোপন করা গাছ কাটা স্থগিত ‌— আশ্রয়ন প্রকল্পের বাড়ি নির্মাণের প্রক্রিয়া-বন্ধ — স্থানীয়দের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা বিরাজ

জিয়া হার্ট ফাউন্ডেশন-এর শোক বার্তা

জিয়া হার্ট ফাউন্ডেশন-এর শোক বার্তা

পীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের কম্বল বিতরণ