Monday , 9 March 2026 | [bangla_date]

ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ শেষে স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকায় এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাজারে নুরজাহানপুরের বাসিন্দা খাদেম আলীর ছেলে মাংস ব্যবসায়ী লেবু মিয়ার বিরুদ্ধে স্বাস্থ্য পরীক্ষা সনদ না রাখার দায়ে এ জরিমানা আদায় করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রবিবার সকালে মাংস ব্যবসায়ী লেবু মিয়া মৃতপ্রায় একটি গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে মাংস ব্যবসায়ীর নিকট লোকজন জড়ো হয়ে ভীড় করে। স্থানীয় জনসাধারণ মাংসে সমস্যা রয়েছে বলে সন্দেহ করলে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করেন। খবর পেয়ে ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাংস সংগ্রহ করে পরীক্ষা করেন। প্রাথমিকভাবে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে গরুটি বয়স্ক এবং গত কয়েকদিন আগে গরু জবাই করে মাংস ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় গরুর স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকার দায়ে ওই কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা মাংস পরীক্ষা করি। পরীক্ষায় গরুটি বয়স্ক ও মাংস ফ্রিজে সংরক্ষণ করা ছিল বলে নিশ্চিত হওয়া যায়। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অসুস্থ পশুর মাংস বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের প্রথম সভাপতি দবিরুল ইসলামের ৬২ তম মৃত্যুবার্ষিকী আজ

চাকুরী জীবন থেকে অবসরে গেলেন সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

আবৃত্তিতে দেশসেরা পীরগঞ্জের লাবণ্য

হাবিপ্রবির ফুড এ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনকারীদের মিলনমেলা

যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে মূলত তারাই রাজাকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে অতিরিক্ত অর্থ আদায়করে দলিল সম্পাদন অব্যাহত

ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মন্ডপে দুর্গোৎসব !

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে খানসামায় সজাগ প্রশাসন ও পুলিশ