Monday , 30 March 2026 | [bangla_date]

ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগে সাংবাদিকদের মানববন্ধন

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ঘোড়াঘাট শাখার ব্যবস্থাপক মনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান কবির এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা অভিযোগ করেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ঘোড়াঘাট শাখার ব্যবস্থাপক মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।
মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার বানিয়াপাড়া এলাকার কবিতা রানী সাহার নামে বকেয়া পরিশোধের একটি লিগ্যাল নোটিশে ভুল তথ্য হিসেবে তার স্বামী বিকাশ সাহার নামের জায়গায় তার দেবর প্রকাশ সাহার নাম উল্লেখ করা হয়। এ বিষয় সম্পর্কে জানতে গত ১৫ মার্চ ভুক্তভোগী প্রকাশ সাহা তার সঙ্গে থাকা সাংবাদিক ও শিক্ষানবিশ আইনজীবী সুলতান কবিরকে সাথে নিয়ে অফিসে গেলে কথাবার্তার এক পর্যায়ে সাংবাদিককে লক্ষ্য করে শাখা ব্যবস্থাপক ‘দালাল ও পাগল’ বলে অপমানজনক মন্তব্য করেন।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, ব্যাংকের মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে সংগৃহীত কিস্তির টাকা যথাযথভাবে জমা না হয়ে আত্মসাতের ঘটনা ঘটছে। পাশাপাশি গ্রাহকদের হয়রানি ও সরকারি নথিতে ভুল তথ্য প্রদানের মাধ্যমে অনিয়ম চলছে বলে দাবি করা হয়।
এ সময় বক্তারা অবিলম্বে অভিযুক্ত শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, তদন্ত চলাকালীন সাময়িক বরখাস্ত, ব্যাংকের আর্থিক লেনদেনের অডিট এবং ভুক্তভোগীদের হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধন শেষে সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুখী জীবনের জন্য ২৫ টি টিপসঃ

গর্ভেশ্বরী শ্মশান উন্নয়নে ব্যাফেল ড্র’র  ২য় পুরস্কার অটো চার্জার পেলেন অর্জুন

গর্ভেশ্বরী শ্মশান উন্নয়নে ব্যাফেল ড্র’র ২য় পুরস্কার অটো চার্জার পেলেন অর্জুন

পীরগঞ্জে বিপিবি উচ্চ বিদ্যালয়ের ১৬ শিক্ষকের মধ্যে ১৩ জনই অনুপস্থিত

রানীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

পীরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মরহুম জননেতা আনোয়ারুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পৌর আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া

উত্তরাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে আমাদের জাতীয় ফুল শাপলা

৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা, বাড়বে তাপমাত্রা

বীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর কন্যাশিশুর লাশ উদ্ধার, আটক-২

চিরিরবন্দরে গৃহবধূর আত্মহত্যা আটক ৪

চিরিরবন্দরে গৃহবধূর আত্মহত্যা আটক ৪