Sunday , 15 March 2026 | [bangla_date]

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবকের ৬ মাসের কারাদন্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালত নবরাজ রায় নামে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ১০টায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের উচিতপুর গ্রামে থানা পুলিশের এস আই ইব্রাহিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ এক মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে একটি পরিত্যক্ত বাড়িতে মাদক সেবনরত অবস্থায় নবরাজ রায় (২৩)কে পুলিশ আটক করে। পরে নবরাজকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরার ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে, আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬ (৫) ধারা মতে ওই মাদকসেবীর স্বীকারোক্তিতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত নবরাজকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
তেতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে  নিয়ে দিনব্যাপী কর্মশালা

তেতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে দিনব্যাপী কর্মশালা

পবিত্র রমজানে ১ টাকা লাভের দোকানে পন্য ক্রয়ে ক্রেতাদের স্বস্তি

রাণীশংকৈলে সাংবাদিক মাতার ইন্তেকাল

রেস্তোঁরা মালিক সমিতির সংবর্ধনা প্রদানকালে স্বরূপ বকসী বাচ্চু শ্যামল কুমার ঘোষের ডেইরি আইকন সম্মাননা দিনাজপুরবাসীর অহংকার

রাণীশংকৈলে ২৬ তম বৈশাখি মেলার শুরু

বীরগঞ্জে বহিরাগত এনামুল প্রতারণার অপরাধে গ্রেফতার

হরিপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

৫ম বারের মতো সংসদ সদস্য হলেন রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও –২ আসনের সংসদ সদস্য সাবেক দুই এমপির বিরুদ্ধে ১০ কোটি টাকা চাঁদাবাজির মামলা

পীরগঞ্জে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত