চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে অভিযানে ২৪কেজি গাঁজাসহ ৩জনকে আটক করে ধৃতদের থানায় সোপর্দ করেছে র্যাব।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-১৩’র সিপিসি-১’র টহলদল ময়মনসিংহ থেকে দিনাজপুরগামী মিথুন সুপার (ঢাকা মেট্রো ব-১২-৩৮২৮) নামে একটি বাসকে উপজেলার ইছামতি নদীর ব্রিজের সন্নিকটে এসকেএস ফাউন্ডেশনের সামনে থামিয়ে তল্লাশী চালায়। তল্লাশীকালে বাসের ৩ যাত্রীকে আটক করে এবং তাদের নিকট থেকে ৪ লাখ ৮০হাজার টাকা মূল্যের ২৪কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় র্যাব কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃতরা হলেন-টুটন সরকার (৩০), খোকন মিয়া (৪৫) ও জামাল উদ্দিন (৪৮)।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ১৯ (গ)/৩৮ ধারা মোতাবেক মামলা রুজু করে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
















