Thursday , 26 March 2026 | [bangla_date]

চুরি হওয়ার ৪মাস পর অটো ভ্যান মালিকের মুখে হাঁসি ফোঁটালেন ইউপি চেয়ারম্যান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি হয়ে যাওয়া ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার করে দিয়ে ভ্যান মালিকের মুখে হাঁসি ফোঁটালেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
জানাগেছে, ২০২৫সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ঘোড়াঘাট পৌরসভার কাজির বন এলাকার মুরকি পাহাড়ীর ছেলে জালিয়া পাহাড়ীর ব্যাটারি চালিত একটি অটো ভ্যান পৌরসভার বাগেরহাট থেকে চুরি হয়। চুরি হয়ে যাওয়া অটো ভ্যানটি ৪মাস পূর্বে ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়নের সাতপাড়া ঘাটে পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসি সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে জানান, পরে চেয়ারম্যান গ্রাম পুলিশের সহায়তায় ভ্যানটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখেন। উদ্ধার হওয়া ব্যাটারি চালিত অটো ভ্যানটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য গত চার মাসে অক্লান্ত পরিশ্রম, সঠিক তদারকির মাধ্যমে ও ভ্যানে রাখা একটি বিদ্যুৎ বিলের কপির সুত্র ধরে মঙ্গলবার প্রকৃত মালিকের (জালিয়া পাহাড়ি) নিকট ভ্যানটি বুঝিয়ে দেন, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আহাসানুল হক সরকার, ইউপি সদস্য বৃন্দ সহ এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ।
এদিকে হারিয়ে যাওয়া অটো ভ্যানটি পেয়ে ভ্যান মালিক জালিয়া পাহাড়ি আনন্দ আত্নহারা হয়ে পড়েন। এসময় তিনি বলেন এ ভ্যানটি ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল। ভ্যানটি হারানোর পর থেকেই তিনি অনেক কষ্টে পরিবারের সদস্যদের নিয়ে জীবন যাপন করেছেন।
এবিষয়ে সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন বলেন, অটো ভ্যানটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিতে পেরে সত্যিই ভালো লাগছে। ভ্যানটি বুঝিয়ে দিতে গিয়ে ভ্যান মালিকের চোখে-মুখে যে তৃপ্তির হাঁসি দেখেছি যা সত্যিই আনন্দের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে শীত এলে বাড়ে পিঠার কদর!

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন হাইকোর্টের আদেশে মনোনয়ন বৈধ হওয়া আওয়ামী লীগের প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী পেলেন চশমা প্রতীক

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে গাঁজা গাছসহ আটক ১

বীরগঞ্জে দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ্য নারী-শিশুসহ ৭জন হাসপাতালে

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কেক কেটে ভোরের দর্পন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আটোয়ারীতে ব্রীজের নীচ থেকে ট্রাক্টর ব্যবসায়ীর লাশ উদ্ধার

চার মাস পর হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানী শুরু, দেড় মাসে ২০ কোটি টাকা আয়

পীরগঞ্জে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত