Saturday , 7 March 2026 | [bangla_date]

ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে পঞ্চগড়ের ১০ গ্রামের মানুষ

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের কুচিয়া মোড় ও বন্দরপাড়া এলাকায় মামা-ভাগিনা খালের ওপর নির্মিত স্লুইসগেট সেতুটি গত ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে। ভেঙে গেছে সেতুর উভয় পাশের সংযোগ সড়কও। ফলে ওই এলাকার অন্তত ১০টি গ্রামের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
জানা গেছে, গত ২০২৫ সালের ১২ আগস্ট রাতে ভারী বর্ষণ ও প্রবল স্রোতে সেতুটির দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায় এবং একই সঙ্গে স্লুইসগেটটি দেবে যায়। ২০০৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুচিয়ামোড়-তালমাচ্ছপাড়া উপপ্রকল্পের আওতায় এটি নির্মাণ করেছিল। দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় এবং প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এটি এখন চলাচলের অনুপযোগী।
সেতুটি অকেজো হয়ে পড়ায় ওই অঞ্চলের কৃষিপণ্য পরিবহন এবং জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, সেতুটি ভেঙে যাওয়ায় আমরা সীমাহীন কষ্টে আছি। রোগী নিয়ে হাসপাতালে যেতে অনেক পথ ঘুরে যেতে হয়। কৃষিপণ্য নিয়ে বাজারে যাওয়াও এখন দায় হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে খালের ওপর একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল ও ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, কাঠের সেতুটি প্রায়ই দুলছে এবং মাঝেমধ্যে ভেঙে পড়ছে। ছোট শিশু ও যানবাহন নিয়ে এই নড়বড়ে সেতু দিয়ে পারাপার হতে গিয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাটি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, ‘নতুন সেতু নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পেলে দ্রুত দরপত্র আহ্বান করে নির্মাণকাজ শুরু করা হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক সম্রাট আটক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২ দোকানের ৭ হাজার টাকা জরিমানা

পুরোপুরি বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

বীরগঞ্জে ছুরাতুন নেছা নূরানী ক্যাডেট একাডেমির নূরানী শিক্ষা কার্যক্রম প্রদর্শনী ও মতবিনিময় সভা

হৃদয় থেকে রবীন্দ্র-নজরুলকে হারিয়ে ফেললে স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটাপন্ন হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পার্বতীপুরের বিপ্লবী আখতার বাঁচতে চায়—সহযোগিতার আহ্বান

রাণীশংকৈলে শীতের পোশাকের দোকানে ভিড়

পীরগঞ্জে রাতের আঁধারে কীটনাশক দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ

বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে হরিপুরে মানববন্ধন