Saturday , 28 March 2026 | [bangla_date]

জরাজীর্ণ ভবন ও ময়লার স্তূপে বিপর্যস্ত ভাদুরিয়া ভূমি অফিস

জরাজীর্ণ ভবন ও ময়লার স্তূপে  বিপর্যস্ত ভাদুরিয়া ভূমি অফিস

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন ভূমি অফিস দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবন ও ময়লা-আবর্জনার স্তূপে অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, অফিস ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ছে। ভবনের চারপাশে ও ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে অফিসে প্রবেশের ডান পাশে জন্ম নেওয়া ময়লা ও পচা আবর্জনার কারণে পরিবেশ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সেবা নিতে আসা স্থানীয়রা অভিযোগ করে বলেন, ভূমি অফিসে এসে যেন আবর্জনার ভাগাড়ে দাঁড়িয়ে থাকতে হয়। দুর্গন্ধের কারণে দীর্ঘসময় অবস্থান করা কষ্টকর হয়ে পড়ে। সেবা নিতে আসা জাহিদ হাসান বলেন, “ভূমি অফিসের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দেয়ালে ফাটল দেখা দিয়েছে, ছাদ থেকেও খসে পড়ছে অংশবিশেষ। চারপাশের দুর্গন্ধে অফিসে কাজ করা এবং সেবা নেওয়া দুটোই কঠিন হয়ে উঠেছে।” স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নবীন বরণ

বীরগঞ্জে আলু ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

বিরামপুরে মাইক্রোবাসের  ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিরামপুরে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সি’মান্ত দিয়ে ভা’রত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১০ জনকে আ’টক করেছে বিজিবি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আজ ১৪ ডিসেম্বর দিনাজপুর, বিরল ও ঘোড়াঘাট মুক্ত দিবস

‘সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে শেখ হাসিনার বিকল্প নেই’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সভা ও কমিটির গঠন সভাপতি-আব্দুল হাই,সাধারণ সম্পাদক- মাসুদ মুস্তাফি

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ উন্নয়ন ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার

নতুন উদ্যোক্তাদের কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক টেকশই উন্নয়নের ধারাকে বজায় রাখতে উদ্যোক্তাকে দক্ষ করে গড়ে তোলা হবে