Tuesday , 24 March 2026 | [bangla_date]

জ্বালানি তেল সংকটে দিনাজপুরে বেশিরভাগ ফিলিং স্টেশন, ভোগান্তিতে সাধারণ মানুষ

এই পাম্পে তেল শেষ শুনে ছুটছে আরেক পাম্পে। একদিন এই পাম্পে তো আরেকদিন অন্য পাম্পে যেতে হচ্ছে। এভাবে পর্যাপ্ত তেল না পাওয়ায় বিভিন্ন পাম্প এ ছুটাছুটি করতে দেখা গেছে মোটরসাইকেল চালকদের। দিনাজপুর তেল সংকটে দিনাজপুরের পেট্রোল পাম্পগুলো। পেট্রোল অকটেন চালিত যানবাহনগুলোর চালকরা পড়েছে বেশি বিপাকে।‎ তেলের জন্য অনেক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে।
এদিকে রেশনিং পদ্ধতিতে কোন কোন ফিলিং স্টেশন তেল দিলেও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নজরদারিতে রেখেছে। পেট্রোল অকটেন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকসহ সাধারণ মানুষ।
‎মঙ্গলবার ভোর থেকে দিনাজপুর শহরের ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন না থাকায় সরবরাহ বন্ধ থাকতে দেখা যায়। এতে বিপাকে পড়েছেন জ্বালানি তেল ব্যবহারকারী যানবাহন চালকরা। তবে সকল ১১টা থেকে কোন কোন ফিলিং স্টেশন থেকে ২ লিটার করে তেল দিতে দেখা গেছে।
‎ভুক্তভোগী চালকরা জানান, ভোর থেকে পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় তারা তেল নিতে পারছেন না, এতে দূর-দূরান্ত থেকে যারা আসছেন তাদের বেশি বিপাকে পড়তে হয়েছে।
‎এদিকে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুত শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট তীব্র হয়েছে।
‎পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান শাহীন সাংবাদিকদের বলেন, একটি ট্যাংক লরির ধারণক্ষমতা ৯ হাজার লিটার কিন্তু পার্বতীপুর ডিপো থেকে মাত্র তিন হাজার লিটার দেওয়া হচ্ছে। যা পর্যাপ্ত নয়।
পেট্রোল পাম্পগুলোতে তেল বরাদ্দ বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন পেট্রোল পাম্প মালিক গ্রুপ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৩০ কোটি ৭৫ লক্ষ টাকার মৎস্য আহরণের সম্ভাবনা

কাহারোলে মাদকদ্রব্যের অপব্যহার  রোধে বিষয়ক কর্মশালা

কাহারোলে মাদকদ্রব্যের অপব্যহার রোধে বিষয়ক কর্মশালা

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের  নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে- পুলিশের সংবাদ সম্মেলন

কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম

সেতাবগঞ্জ চিনিকল রক্ষায় আহŸায়ক কমিটি গঠন

বীরগঞ্জে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা,থানায় অভিযোগ 

আগামী জুলাই মাসেই টংকনাথের রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে — রাণীশংকৈলে অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত

বোচাগঞ্জে প্রেমদীপ প্রকল্পের  মত বিনিময় সভা

বোচাগঞ্জে প্রেমদীপ প্রকল্পের মত বিনিময় সভা

জাহিদুর সভাপতি- জিয়া সম্পাদক পীরগঞ্জে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত