Monday , 2 March 2026 | [bangla_date]

তালাক দেওয়ায় স্ত্রীর নাক কেটে দিলেন স্বামী

তালাক দেওয়ায় স্ত্রীর নাক  কেটে দিলেন স্বামী

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের হিলিতে স্বামীকে তালাকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কোপানোর ঘটনা ঘটেছে। এতে নাক কেটে ঝুলে পড়ে মারাত্মক আহত হয় স্ত্রী। এঘটনায় স্থানীয়রা বখাটে স্বামীকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আহত স্ত্রীকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার হাকিমপুর উপজেলার হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুইু বছর আগে উপজেলার হরিহরপুর গ্রামের আমিরুল ইসলামের মেয়ে রিভামনির (২০) সঙ্গে পার্শ্ববর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরনজী গ্রামের দুই সন্তানের জনক শাহিনুর ইসলাম প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। শাহিনুর আগের স্ত্রী ও সন্তানের বিষয়টি গোপন রাখেন। এরপর গত বছরের মার্চ মাসে রিভামনিকে গোপনে বিয়ে করেন। মেয়ের বাপের বাড়িতে থেকেই শাহিনুর সংসার করে আসছিলেন। সম্প্রতি শাহিনুরের পূর্বের স্ত্রী সন্তানের বিষয়টি রিভমনির পরিবারে জানাজানি হলে গত বুধবার রিভামনি স্বামীকে তালাক দেন। এতে শাহিনুর ক্ষিপ্ত হয়ে শনিবার বাড়িতে গিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।
মেয়ের নানা হাবিবুর রহমান জানান, নাতনিকে ফুসলিয়ে প্রতারক শাহিনুর গোপনে বিয়ে করেন। এর আগেও সে তিনটি বিয়ে করেছেন। বর্তমানে এক স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বিষয়টি নাতনী জানতো না। পরে জানতে পেরে নাতনী গত বুধবার তাকে তালাক দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে এসে হুমকি দিয়ে গেছেন। শনিবার দুপুরে বাসায় কেউ ছিল না। এসময় শাহিনুর বাড়িতে এত নাতনিকে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ন কবির জানান, শনিবার দুপুর একটার দিকে রিভা মনি (২০) নামের একজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার মাথাসহ শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া নাক কেটে ঝুলে পড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই বখাটে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মেয়ে পক্ষ থেকে মামলা দায়ের করেছেন। আসামিকে দিনাজপুরে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে …ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সরঞ্জাম চুরি, আটক- ২

শোকের ছায়ায় ম্লান হয়ে গেছে পুঁজোর আনন্দ নিখোঁজের ১৩দিনের উদ্ধার হয়নি বীরগঞ্জের স্কুল ছাত্রী সুমনা রানী সুমি

হাবিপ্রবি ক্যাম্পাসে গানের তালে পিঠা উৎসব !

জেলা শিক্ষা অফিসার এখন প্রধান শিক্ষক !

আটোয়ারীতে বিদ্যুৎ স্পর্শে সমস্ত শরীর ঝলসে গেছে এক নির্মাণ শ্রমিকের

বীরগঞ্জে অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও স্কুলে তালা

হরিপুরে করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথের উদ্বোধন

বীরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

বীরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ জাত এর মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত