Thursday , 19 March 2026 | [bangla_date]

তেঁতুলিয়ায় দুই হাজার হত-দরিদ্র মানুষ পেল ঈদ উপহার

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে এলাকার দুই হাজার অসহায় দুস্থ এবং দরিদ্র মানুষকে নতুন শাড়ী, লুঙ্গি, নগদ অর্থ দিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো: মোজাফ্ফর হোসেন।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত তার নিজস্ব বাসভবনে উপজেলার হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ী লুঙ্গি, সুন্নতি কাপড়, নগদ অর্থ তাদের হাতে তুলে দেন । এ সময় উপস্থিত অসহায় পরিবারগুলোর সদস্যরা এমন সহায়তা পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: মোজাফ্ফর হোসেন বলেন, ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ এবং আত্মতৃপ্তি আসে । সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাড়াতে । ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শুধু ঈদ বলতে না, সবসময় অসহায়দের পাশে থেকেছি। তিনি আরও বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। অসহায় পরিবারের মাঝে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। স্থানীয়রা জানান, এরা ৫ ভাই সুনামধন্য ব্যবসায়ী সবসময় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, যা এলাকায় ইতিবাচক প্রভাব পড়ছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হাটে বাজারে বিক্রি হচ্ছে আগাম জাতের আমন ধান।। দাম বেশি

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

হাবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা

পীরগঞ্জে ইএসডিও’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দিনাজপুরে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে

পীরগঞ্জে জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে স্বামীর বিষপানে আত্মহত্যা, খালে মিলল স্ত্রীর গলাকাটা লাশ

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

দিনাজপুরে খড়বোঝাই ট্রাকে আগুন

দিনাজপুরে খড়বোঝাই ট্রাকে আগুন

বালিয়াডাঙ্গীতে ১৮ মাসে ২০ ট্রান্সফরমার চুরি !